চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার নতুন জেলা প্রশাসক হলেন মো. তৌফিকুর রহমান

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার নতুন জেলা প্রশাসক হলেন মো. তৌফিকুর রহমান

মো. তৌফিকুর রহমানকে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমানে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল ১১ মাস ধরে তিনি সেখানে কর্মরত আছেন। গত বছরের ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছিল। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব এবং তারও আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

নড়াইলের সন্তান তৌফিকুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

খুব শিগগিরই দাপ্তরিক কার্যক্রম শেষ করে তিনি খুলনায় যোগদান করবেন বলে জানা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার নতুন জেলা প্রশাসক হলেন মো. তৌফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image

মো. তৌফিকুর রহমানকে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমানে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল ১১ মাস ধরে তিনি সেখানে কর্মরত আছেন। গত বছরের ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছিল। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব এবং তারও আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

নড়াইলের সন্তান তৌফিকুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

খুব শিগগিরই দাপ্তরিক কার্যক্রম শেষ করে তিনি খুলনায় যোগদান করবেন বলে জানা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত