চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে গলাকেটে হত্যা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে গলাকেটে হত্যা

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩)কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় শুক্রবার ২২ আগস্ট রাত, খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন তার নিজ বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা শামীমের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

তালা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ জানান, “এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে গলাকেটে হত্যা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩)কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় শুক্রবার ২২ আগস্ট রাত, খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন তার নিজ বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা শামীমের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

তালা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ জানান, “এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত