চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৫

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৫

খুলনার ডুমুরিয়ায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) এবং বাগদাড়ি গ্রামের রুস্তম আলী (৬৫) মারা যান। পরে গুরুতর আহত ইজিবাইক চালক, ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদ জাহিদুল মোড়ল (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে পাঠান।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা ও সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মণ্ডল জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং খুলনায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৫

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়ায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) এবং বাগদাড়ি গ্রামের রুস্তম আলী (৬৫) মারা যান। পরে গুরুতর আহত ইজিবাইক চালক, ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদ জাহিদুল মোড়ল (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে পাঠান।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা ও সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মণ্ডল জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং খুলনায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত