চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার খালিশপুরে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে জখম

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার খালিশপুরে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে জখম

খুলনা নগরীর খালিশপুর নিউ মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাসুদকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাসুদের অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আহত মাসুদ খালিশপুর লাল হাসপাতাল এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে খবর পেয়ে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল হাসপাতালে ছুটে যান। তাদের উপস্থিতিতেই অ্যাম্বুলেন্স যোগে আহত মাসুদকে ঢাকায় পাঠানো হয়।

যুবদল নেতা রবিউল ইসলাম রুবেল বলেন, “মাসুদের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।” তিনি অভিযোগ করে বলেন, “খুলনায় আইন-শৃঙ্খলার অবস্থা ভয়াবহ। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার খালিশপুরে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনা নগরীর খালিশপুর নিউ মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাসুদকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাসুদের অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

আহত মাসুদ খালিশপুর লাল হাসপাতাল এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে খবর পেয়ে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল হাসপাতালে ছুটে যান। তাদের উপস্থিতিতেই অ্যাম্বুলেন্স যোগে আহত মাসুদকে ঢাকায় পাঠানো হয়।

যুবদল নেতা রবিউল ইসলাম রুবেল বলেন, “মাসুদের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।” তিনি অভিযোগ করে বলেন, “খুলনায় আইন-শৃঙ্খলার অবস্থা ভয়াবহ। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত