চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ার ঘোষণা বকুলের

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ার ঘোষণা বকুলের

বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খুলনায় সার্বজনীন ও মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শনিবার সকালে খানজাহান আলী থানাধীন খানাবাড়ি হাইস্কুলে আয়োজিত একটি ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ক্যাম্পে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এ. রহিম তাকে স্বাগত জানান।

রকিবুল ইসলাম বকুল বলেন, “প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”

মেডিকেল ক্যাম্পটিকে একটি ‘মিনি হাসপাতাল’ হিসেবে উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এই ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু ও কার্ডিওলজি বিশেষজ্ঞদের পরামর্শ, ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি ও ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।

পরিদর্শনকালে তিনি ক্যাম্পের প্রতিটি বুথ ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসংক্রান্ত খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. চৌধুরী শফিকুল হোসেন, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, শওকত হোসেন হিট্রু, মামুন শেখ, রফিকুল ইসলাম রফিকসহ দলীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে রকিবুল ইসলাম বকুল নগরীর চরেরহাট মাঠ প্রাঙ্গণে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় (কেএইচএস) ১৯৮৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। নিজ ব্যাচের শিক্ষার্থী হিসেবে তিনি শৈশবের বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানের মঞ্চে দেওয়া বক্তব্যে বকুল বলেন, “শিক্ষার চেয়ে মানুষের মনুষ্যত্ব ও বিবেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের যদি বিবেক না থাকে, তবে সে যত বড় ডিগ্রিধারীই হোক না কেন, তা সমাজের কোনো উপকারে আসে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৮৩ ব্যাচের শিক্ষার্থী ও হ্যামকো গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও ব্যাচের সাবেক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে তিনি দুর্বার সংঘ ক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ার ঘোষণা বকুলের

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত