চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় শোকমিছিল ও আলোচনা সভায় ইমাম হুসাইন (রা.) এর চেহলাম পালন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় শোকমিছিল ও আলোচনা সভায় ইমাম হুসাইন (রা.) এর চেহলাম পালন

গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে খুলনায় পালিত হলো মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর দৌহিত্র কারবালার শহীদ ইমাম হুসাইন (আ:) এর পবিত্র চেহলাম বা চল্লিশা। গতকাল শনিবার বিকাল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ পাঞ্জাতানি ইমামবাড়িতে অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় চেহলাম।

দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, শোকসভা ও শোক-মাতম মিছিল। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন এ আয়োজনে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ খলিল রাজাভী। তিনি বলেন, “ইমাম হুসাইন (আ:) এর শাহাদাত মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। এটি জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার চিরন্তন দৃষ্টান্ত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী। তিনি বলেন, “হুসাইন হেদায়েতের আলোকবর্তিকা এবং নাজাতের তরনী। তাঁর জীবন ও শাহাদাত মানবতার জন্য পথপ্রদর্শক।”

আলোচনা সভার পর শোক-মাতম মিছিল বের করা হয়। মিছিলের ধ্বনিতে “আল্লাহু আকবর”, “ইয়া হুসাইন” স্লোগানে নগরীর বিভিন্ন এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্বে প্রতি বছর ২০ সফর তারিখে ইমাম হুসাইন (আ:) এর শাহাদাতের চল্লিশা বা চেহলাম পালিত হয়। ৬১ হিজরির ১০ মহরমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে তিনি ও তাঁর পরিবার শাহাদাত বরণ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় শোকমিছিল ও আলোচনা সভায় ইমাম হুসাইন (রা.) এর চেহলাম পালন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে খুলনায় পালিত হলো মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর দৌহিত্র কারবালার শহীদ ইমাম হুসাইন (আ:) এর পবিত্র চেহলাম বা চল্লিশা। গতকাল শনিবার বিকাল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ পাঞ্জাতানি ইমামবাড়িতে অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় চেহলাম।

দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, শোকসভা ও শোক-মাতম মিছিল। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন এ আয়োজনে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ খলিল রাজাভী। তিনি বলেন, “ইমাম হুসাইন (আ:) এর শাহাদাত মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। এটি জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার চিরন্তন দৃষ্টান্ত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী। তিনি বলেন, “হুসাইন হেদায়েতের আলোকবর্তিকা এবং নাজাতের তরনী। তাঁর জীবন ও শাহাদাত মানবতার জন্য পথপ্রদর্শক।”

আলোচনা সভার পর শোক-মাতম মিছিল বের করা হয়। মিছিলের ধ্বনিতে “আল্লাহু আকবর”, “ইয়া হুসাইন” স্লোগানে নগরীর বিভিন্ন এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্বে প্রতি বছর ২০ সফর তারিখে ইমাম হুসাইন (আ:) এর শাহাদাতের চল্লিশা বা চেহলাম পালিত হয়। ৬১ হিজরির ১০ মহরমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে তিনি ও তাঁর পরিবার শাহাদাত বরণ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত