মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

খুলনায় যুবলীগ নেতা কালা শওকত গ্রেফতার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় যুবলীগ নেতা কালা শওকত গ্রেফতার
খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬ নং ওয়ার্ডের সভাপতি শওকত হোসেন ( ওরফে কালা) শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখ বাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যপক পরিচিত ছিল শওকত হোসেন ( ওরফে কালা শওকত) । আওয়ামিলীগ সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভুমিদস্যু সহ মোট ৫ টি মামলা রয়েছে। দীর্ঘ দিন খুলনা যুবলীগের এ নেতাকে আমরা খুজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাতে তাকে খুলনার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। শুক্রবার তাকে এই ৫ টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খুলনায় যুবলীগ নেতা কালা শওকত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬ নং ওয়ার্ডের সভাপতি শওকত হোসেন ( ওরফে কালা) শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখ বাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যপক পরিচিত ছিল শওকত হোসেন ( ওরফে কালা শওকত) । আওয়ামিলীগ সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভুমিদস্যু সহ মোট ৫ টি মামলা রয়েছে। দীর্ঘ দিন খুলনা যুবলীগের এ নেতাকে আমরা খুজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাতে তাকে খুলনার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। শুক্রবার তাকে এই ৫ টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত