খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে দিবালকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খান মুরাদ(৪৫) কে প্রকাশ্যে দিবালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সেনহাটি বক্সিবাড়ি কররস্থানের সামনে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে দু,পায়ের রগ কেটে হত্যা করে।
নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে। স্থানীয়ভাবে জানাযায়, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে দিঘলিয়া উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ ও আলামিন সহ আরো ১৫ থেকে ২০ জন মুরাদের ওপর হামলা চালায়।
আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নিলে দুবৃত্তরা ঔই দোকানের তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে দুই হাটুর নিচে রগ কেটে দেয়। স্থানীয়রা আরো বলেন, মুরাদকে তিন দফায় ছুরিকাঘাত করে রগ কেটে আটকে রাখা হয়। এতে মুরাদের শরিরে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে মুরাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে যুবদল নেতা মুরাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, যুবদল নেতা মুরাদকে আটকে রেখে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যার সঙ্গে যারা জড়িত তারা যে হোক তাদেরকে গ্রেফতার করে সুষ্ঠু বিচার করতে হবে। তিনি আরো বলেন খুলনা - ৪ আসনের নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল আইন শৃংখলা বাহিনীর সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এবং এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে নিহতের পরিবারের দাবি পুর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে ছাত্রদল নেতা সাজ্জাদ, আলামিন সহ আরো ১৫ থেকে ২০ জন আটকে রেখে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যা করেছে। নিহতের ছোট ভাই বলেন, আমার বড় ভাই একজন হার্ডওয়ার ব্যবসায়ী। আমার ভাইয়ের তিনটি কন্যা ও চার মাসের একটি ছেলে সন্তান রয়েছে। ভাইকে হারিয়ে আমার ভাবি বাগরুদ্ধ হয়ে পড়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে এ নৃশংস হত্যাকারীদের আইনের মাধ্যমে সর্বোচ্চ বিচার ফাঁসি চাই।
যুবদল নেতা মুরাদ নিহতের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। যুবদল নেতা মুরাদ নিহতের ঘটনায় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহ আলম বলেন, একটি কাজ নিয়ে কয়েকদিন আগে ছাত্রদল নেতা সাজ্জাদের সঙ্গে মুরাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ শুক্রবার আনুমানিক ৫ টার দিকে সেনহাটি কারিগরি চত্বরের সামনে ছাত্রদল নেতা সাজ্জাদ ও আরো ১০ থেকে ১৫ জন যুবদল নেতা মুরাদকে ছুরিকাঘাত ও দু,পায়ের রগ কেটে দেয়। পরে আহত মুরাদকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মুরাদের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত