খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে গতকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৬ পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। একুশের প্রথম প্রহরে নগরীর শহিদ হাদিস পার্কে শহিদ বেদিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট, খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ, কেএমপির কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকার, জেলা পরিষদ, কেডিএ, চেম্বার অব কমার্স, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি দপ্তর, খুলনা প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান মহানগর ও জেলা বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সুর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারী, সায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর হতেই প্রভাত ফেরী সহযোগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহিদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পন করে।
নগর ভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। মহান শহিদ দিবস উপলক্ষ্যে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদ সহ নগরীর সকল মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া মন্দিরে র্গীর্জা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
একইভাবে দিবসটি উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ বলেন, ভাষা আন্দোলনের মধ্যেই সুপ্ত ছিল স্বাধীনতার বীজ। মাতৃভাষা আমাদের আত্মার সাথে গেঁথে আছে। বিদেশি ভাষা শিখতে গেলেও আগে মাতৃভাষা ভালোভাবে দখল থাকতে হয়। বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে প্রধান্য দিতে হবে।
তিনি আরো বলেন, শুধু একুশে ফেব্রুয়ারি নয়, সারা বছরই বাংলা ভাষাকে হ্নদয়ে ধারন ও লালন করতে হবে৷ খুলনা জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন, কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়েন উদ্দীন ও পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান। দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত