চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা, নিহত ইমরান মুন্সি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা, নিহত ইমরান মুন্সি

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়ে ইমরান মুন্সি (৩৪) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে খুলনা সদর থানাধীন ১নং কাস্টমঘাট এলাকায় একটি ইটের ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় ইমরানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেন এলাকার বাসিন্দা মৃত বাবুল মুন্সির ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইমরান কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমরানকে হত্যার সঙ্গে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সদস্যরা জড়িত। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা, নিহত ইমরান মুন্সি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়ে ইমরান মুন্সি (৩৪) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে খুলনা সদর থানাধীন ১নং কাস্টমঘাট এলাকায় একটি ইটের ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় ইমরানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেন এলাকার বাসিন্দা মৃত বাবুল মুন্সির ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইমরান কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমরানকে হত্যার সঙ্গে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সদস্যরা জড়িত। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত