চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুই নারী গ্রেফতার

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুই নারী গ্রেফতার

খুলনায় শপিং ব্যাগ ব্যবসায়ী আক্কাস আলী শেখকে অপহরণের ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের টাকা ও একটি মোবাইল ফোন।

গ্রেফতার হওয়া দুই নারী হলেন— ফুলতলা উপজেলার রাজঘাট নতুন রাস্তা এলাকার মো. শরিফ মোড়লের মেয়ে সুফিয়া বেগম (৩৭) এবং হরিনটানা শিকদার মার্কেট সংলগ্ন এলাকার রুবি বেগম (৪৭)।

মঙ্গলবার (১৮ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৬ আগস্ট সকাল ১০টার দিকে অপহরণকারী চক্র ব্যবসায়ী আক্কাস আলী শেখের সঙ্গে শপিং ব্যাগ বিক্রির কথা বলে জিরোপয়েন্ট মোড়ে দেখা করে। পরবর্তীতে ব্যবসায়িক আলোচনার কথা বলে তাকে ভ্যানযোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়।

ভ্যানচালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্যান্য অপহরণকারীরা তাকে ছুরি ও চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে রুবি বেগমের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটক রেখে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়। পরে ভয়ে আক্কাস আলী বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করেন। অর্থ পাওয়ার পর ১৭ আগস্ট সন্ধ্যায় মোটরসাইকেলযোগে সোনাডাঙ্গা বাইপাস রোডে কিছুদূর গিয়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

পরবর্তীতে ভুক্তভোগী সোমবার (১৮ আগস্ট) হরিনটানা থানায় মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে হরিনটানা থানার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের সনাক্ত করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সুফিয়া বেগম ও রুবি বেগমকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদ করে অপহরণে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুই নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত