চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫। রবিবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামিক রিলিফ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছ। তিনি বলেন, “শিশুরা আগামী দিনের কর্ণধার। তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে হবে। শিশুর ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। স্নেহ, মমতা, জ্ঞান ও মুক্ত চিন্তায় গড়ে উঠলেই তারা ভবিষ্যতের বিশ্বে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোকে শিশু-বান্ধব হতে হবে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি শিশু স্বপ্ন দেখতে পারবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে শীর্ষ স্থানে নিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) সুরাইয়া সিদ্দীকা।

অনুষ্ঠান শেষে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা দর্শকদের মন জয় করে নেয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত