খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জানুয়ারি সকালে খুলনা বড় বাজার ডেল্টাঘাটে জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করেন।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভোটপ্রক্রিয়া ও গণভোট ২০২৬-এ অংশগ্রহণ সম্পর্কে জনগণকে সচেতন করা। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উপ-পরিচালক স্থানীয় সরকার, মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মিস কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), দীপংকর দাস।
এছাড়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে জেলা প্রশাসক বলেন, “জনসচেতনতা বৃদ্ধি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬