চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে রাষ্ট্রজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে রাষ্ট্রজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত