খুলনার খালিশপুরে পুলিশের অভিযানে ৬৯৭ বস্তা চাল ও ১০৭টি খালি সরকারি চালের বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল ফয়সাল (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আনিসুর রহমানের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি চাল রয়েছে। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গ্রেফতার আব্দুল্লাহ আল ফয়সাল নগরীর বিআইডিসি রোডের ক্রিসেন্ট বাজার এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে খালিশপুরের গোয়ালপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ওএমএসের চাল মজুদ করে রাখা হয়েছে এবং সেগুলো এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, অভিযানে ২৫ কেজি ওজনের ৪৬০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৩৭ বস্তা সরকারি চাল, পাশাপাশি ১০৭টি খালি সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসব চাল ওএমএস ডিলার সুমন মল্লিকের হতে পারে।
ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। তিনি জানান,
“খালিশপুর থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুদামজাত অবস্থায় ৬৯৭ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলোর মালিকানা নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে এগুলো খাদ্য অধিদপ্তরের চাল বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, জব্দকৃত চালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা এবং চালগুলো জেলা খাদ্য বিভাগে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় খালিশপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬