চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে কুবিতে হাফেজ সংবর্ধনা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে কুবিতে হাফেজ সংবর্ধনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে কুরআন ও সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘কিউসিএসসি ফেস্ট-১.০: হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান মায়াজ।

উপস্থিত অতিথির মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, এবং কী-নোট স্পিকার হিসেবে ঢাকার গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাসেম মোল্লা।

অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, মাফলার পরিধান ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ক্লাবের নতুন সদস্য ও আয়োজক কমিটির ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

কুবির আইন বিভাগের শিক্ষার্থী হাবিব উল্লাহ বলেন, "বিশ্ববিদ্যালয়ে এসে এমন সংবর্ধনা অনেক সহায়ক। এটি আমাদের চলার পথে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।"

প্রক্টর ড. মো. আব্দুল হাকিম হাফেজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "হাফেজ হওয়া একটি বড় গুণ। বিশ্ববিদ্যালয়ে এসে এই গুণাবলি ধরে রাখা চ্যালেঞ্জ, তবে তা মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বজায় রাখার সুযোগ।"

কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, "কুরআন মুখস্থ করা একটি বড় নেয়ামত। হাফেজরা শুধুমাত্র কুরআন মুখস্থ নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।"

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, "আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর মাঝে কুরআনের বাণী পৌঁছে দেওয়া। প্রশাসনের কাছে ক্লাবটির নিবন্ধনের প্রত্যাশা জানাই।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে কুবিতে হাফেজ সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত