চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবিতে ক্লাস বর্জন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবিতে ক্লাস বর্জন

দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) চলছে প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবির সমর্থনে শাটডাউন কর্মসূচি।

বুধবার (২৮ আগস্ট) সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা পরীক্ষাও বর্জন করেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিভাগের ক্লাস চলতে দেখা গেছে।

কুয়েটের কয়েকজন শিক্ষার্থী জানান, তিন দফা দাবির প্রতি তারা সম্পূর্ণ একমত। শিক্ষার্থীরা বলেন, “গতকাল যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানাই এবং বিচারের দাবি করছি। ক্লাস বন্ধের কর্মসূচি এসেছিল, যদিও আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৫ মাস বন্ধ থাকায় আমরা পড়াশোনায় অনেকটা পিছিয়ে পড়েছি। তারপরও দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

তারা আরও জানান, আন্দোলনের প্রতি সংহতি জানাতে দেড় শতাধিক শিক্ষার্থী গতকাল শাহবাগের কর্মসূচিতে যোগ দিয়েছে। ফলে অধিকাংশ বিভাগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলেও, কিছু গুরুত্বপূর্ণ ক্লাস এখনো চালু রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবিতে ক্লাস বর্জন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image

দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) চলছে প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবির সমর্থনে শাটডাউন কর্মসূচি।

বুধবার (২৮ আগস্ট) সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা পরীক্ষাও বর্জন করেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিভাগের ক্লাস চলতে দেখা গেছে।

কুয়েটের কয়েকজন শিক্ষার্থী জানান, তিন দফা দাবির প্রতি তারা সম্পূর্ণ একমত। শিক্ষার্থীরা বলেন, “গতকাল যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানাই এবং বিচারের দাবি করছি। ক্লাস বন্ধের কর্মসূচি এসেছিল, যদিও আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৫ মাস বন্ধ থাকায় আমরা পড়াশোনায় অনেকটা পিছিয়ে পড়েছি। তারপরও দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

তারা আরও জানান, আন্দোলনের প্রতি সংহতি জানাতে দেড় শতাধিক শিক্ষার্থী গতকাল শাহবাগের কর্মসূচিতে যোগ দিয়েছে। ফলে অধিকাংশ বিভাগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলেও, কিছু গুরুত্বপূর্ণ ক্লাস এখনো চালু রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত