চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি থেকে, মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি থেকে, মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের জন্য নয়টি নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্দেশনা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম।

প্রধান নির্দেশনাগুলো হলো-

১. পরীক্ষার্থীরা বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

২. ওএমআর শিটে নাম, পিতার নাম ও মাতার নাম বড় অক্ষরে ইংরেজিতে লিখে সাক্ষর করতে হবে। প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি সিটের সাক্ষর অবশ্যই মিলতে হবে।

৩. প্রশ্নপত্র স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না পরীক্ষা শুরু আগে নিশ্চিত করতে হবে।

৪. সেট কোড ও রোল নম্বর সঠিকভাবে ওএমআর শিটে লিখে বৃত্ত ভরাট করতে হবে।

৫. নির্বাচিত দুটি ঐচ্ছিক বিষয়ের নামের বাম পাশের বৃত্ত ভরাট করতে হবে।

৬. রোল নম্বর বা সেট কোডে কোনো ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল হবে।

৭. পরীক্ষা চলাকালীন কক্ষ ত্যাগ করা যাবে না। ওএমআর শিট জমা দেওয়ার পর নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্ষে থাকতে হবে।

৮. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

৯. পরিদর্শক ওএমআর শিট ও প্রবেশপত্রের ছবি সাক্ষর করছেন কিনা নিশ্চিত হতে হবে।

কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “বাহিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ৩১,৯৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। অনিয়ম-দুর্নীতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “অভিভাবকরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না। তবে গেটের বাইরে খেলার মাঠ ও শহীদ মিনারের আশেপাশে অবস্থান করতে পারবেন। পরীক্ষার্থীরা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে, তবে হলের বারান্দায় রাখবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।”

পরীক্ষার সময়সূচি-

  • ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান)

  • ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন)

  • ৩১ জানুয়ারি বিকেল ৩ টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা)

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি থেকে, মেনে চলতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত