চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

‎কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‎কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন। ‎ ‎শুক্রবার (৩০ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর কার্যক্রম দেখা যায়। ‎ ‎সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশন, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব, দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ, ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন। ‎ ‎বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গত রাতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসনের ব্যবস্থা করেছে সংগঠনগুলো। ‎ ‎লক্ষীপুর স্টুডেন্টস ক্লাবের ফাইন্যান্স সেক্রেটারি আরেফিন মেহেদী বলেন, 'আমরা প্রতিবছর আগত শিক্ষার্থীদের জন্য রাতে থাকা -খাওয়ার ব্যবস্থা করি। আজকে শিক্ষার্থীদের বই খাতা রাখার ব্যবস্থা করেছি। এছাড়া অভিভাবকদের জন্য সুপেয় পানি ও বসার ব্যবস্থা করেছি।' ‎ ‎ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বলেন, 'শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সাহায্যের জন্য ও অভিভাবকদের পানি ও খাবারের ব্যবস্থা করেছি। বিএনসিসি ও অন্যান সংগঠনদের সাথে যানযট নিরিসনে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি।'

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‎কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত