চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

কুবিতে ভর্তি পরীক্ষায় লিও ক্লাবের মানবিক কার্যক্রম

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুবিতে ভর্তি পরীক্ষায় লিও ক্লাবের মানবিক কার্যক্রম
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি। ‎ শুক্রবার (৩০ ‎জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি এসব মানবিক কার্যক্রম পরিচালনা করেন ‎ ‎সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার আগের দিন থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত ক্লাবের স্বেচ্ছাসেবক সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করেন। দূরবর্তী এলাকা থেকে আসা পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা প্রদান, যাতায়াত সংক্রান্ত সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং যানজট নিয়ন্ত্রণে তারা সক্রিয় ভূমিকা রাখেন, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেন। ‎ ‎ ‎এ বিষয়ে লিও ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের চেষ্টা ছিল কোনো পরীক্ষার্থী বা অভিভাবক যেন অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন। এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল লিও সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” ‎

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুবিতে ভর্তি পরীক্ষায় লিও ক্লাবের মানবিক কার্যক্রম

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি। ‎ শুক্রবার (৩০ ‎জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি এসব মানবিক কার্যক্রম পরিচালনা করেন ‎ ‎সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার আগের দিন থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত ক্লাবের স্বেচ্ছাসেবক সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করেন। দূরবর্তী এলাকা থেকে আসা পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা প্রদান, যাতায়াত সংক্রান্ত সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং যানজট নিয়ন্ত্রণে তারা সক্রিয় ভূমিকা রাখেন, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেন। ‎ ‎ ‎এ বিষয়ে লিও ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের চেষ্টা ছিল কোনো পরীক্ষার্থী বা অভিভাবক যেন অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন। এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল লিও সদস্যের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” ‎

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত