চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন

গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা ও পৌর জাসাস কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মো. পনির খন্দকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মৃধা এবং পৌর জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. বাদল ফকির, সদস্য লিটন মিয়া, অ্যাডভোকেট তৌহিদ ইসলাম, কোরবান আলী, নুর মিজান, পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাউল লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে অবদান ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়ার আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ সকল প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপজেলা ও পৌর জাসাসের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত