চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৭,০০০ টাকা অর্থদন্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৭,০০০ টাকা অর্থদন্ড
গাজীপুরের কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালতে পন্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় লাইসেন্স নবায়ন না থাকায় ১টি, মোট ৪টি মামলায় ১৭,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তার মধ্যে মামুন ষ্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫০০০ টাকা, সুজন ষ্টোরের মালিক সুজনকে ৫০০০ টাকা, কামাল মুরগী ভান্ডারের মালিক কামালকে ৫০০০ টাকা ও মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৭,০০০ টাকা অর্থদন্ড

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
গাজীপুরের কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালতে পন্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় লাইসেন্স নবায়ন না থাকায় ১টি, মোট ৪টি মামলায় ১৭,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তার মধ্যে মামুন ষ্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫০০০ টাকা, সুজন ষ্টোরের মালিক সুজনকে ৫০০০ টাকা, কামাল মুরগী ভান্ডারের মালিক কামালকে ৫০০০ টাকা ও মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত