চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে মর্নিং ওয়াক করতে বের হয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে টঙ্গী–নরসিংদী–ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও তিনি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হাঁটার একপর্যায়ে নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে চলার সময় হঠাৎ একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক কমল খ্রীষ্টফার রোজারিওর মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মর্নিং ওয়াক করতে বের হয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে টঙ্গী–নরসিংদী–ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও তিনি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হাঁটার একপর্যায়ে নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে চলার সময় হঠাৎ একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক কমল খ্রীষ্টফার রোজারিওর মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত