চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে ৫টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পেট্রোলিয়াম আইন ২০১৬ ও ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানকে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১ দোকানকে ১ হাজার ৫০০ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বলেন, “মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য এবং পণ্য বিক্রির দায়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কালাই উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে ৫টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পেট্রোলিয়াম আইন ২০১৬ ও ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানকে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১ দোকানকে ১ হাজার ৫০০ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বলেন, “মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য এবং পণ্য বিক্রির দায়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কালাই উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত