চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কলারোয়ায় নির্বাচনী জনসভায় উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা হাবিব

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কলারোয়ায় নির্বাচনী জনসভায় উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা হাবিব

সাতক্ষীরার কলারোয়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় এলাকার সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে এবং জনগণের ভোটে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে কলারোয়ায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম ও একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন,
“মহান আল্লাহর সহায়তা ও আপনাদের মূল্যবান ভোটে যদি আমি আবার সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কলারোয়ার দীর্ঘদিনের অবহেলিত দাবি বাস্তবায়ন করা হবে। রাস্তাঘাটের আমূল সংস্কারের পাশাপাশি এই সীমান্তবর্তী জনপদ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ কৃষি ভাতার ব্যবস্থা করা হবে।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু ও বিএনপি নেতা শহিদুল ইসলাম।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহ্বায়ক তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কলারোয়ায় নির্বাচনী জনসভায় উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা হাবিব

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত