চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কক্সবাজারে চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কক্সবাজারে চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
  কক্সবাজার শহরের হোটেল উপলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে চ্যানেল এস’র বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার জন্য চ্যানেল এস’র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস কক্সবাজার ব্যুরো প্রধান আয়াস রনি। সভাপতির বক্তব্যে তিনি চ্যানেল এস’র পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি দর্শক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কক্সবাজারে চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
  কক্সবাজার শহরের হোটেল উপলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস’র বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে চ্যানেল এস’র বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার জন্য চ্যানেল এস’র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস কক্সবাজার ব্যুরো প্রধান আয়াস রনি। সভাপতির বক্তব্যে তিনি চ্যানেল এস’র পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি দর্শক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত