চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

একটি সংহত সমাজ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক দর্শন–জামায়াত প্রার্থী রায়হান সিরাজী

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
একটি সংহত সমাজ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক দর্শন–জামায়াত প্রার্থী রায়হান সিরাজী
  রংপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ রায়হান সিরাজী বলেছেন, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমরা রাষ্ট্রের অর্থ অপচয় বন্ধ করে কর্মসংস্থান সৃষ্টি করব, ইনশাআল্লাহ। আমরা চাই দেশের যুবসমাজকে কারিগরী শিক্ষায় সুশিক্ষিত করে যোগ্য করে তুলতে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এবং বেকারত্ব দূর হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঙ্গাচড়া উপজেলার নোহালি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়হান সিরাজী আরও বলেন, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে দেশের প্রতিটি মানুষ যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের হোক না কেন, সমান অধিকার ও সুযোগে শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করতে পারবে। আমাদের মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং দেশের সকল নাগরিকের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা। মানুষ যেন শুধু নিজের স্বার্থে নয়, বরং একে অপরের কল্যাণ ও সম্মান রক্ষার জন্যও জীবনযাপন করে। একটি সংহত সমাজ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক দর্শন। পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক মোঃ আল মামুন, গঙ্গাচড়া উপজেলা সাবেক আমীর অধ্যক্ষ শফিকুল আলম, শ্রমিক কল্যাণ রংপুর জেলা সভাপতি মোঃ বেলাল আবেদীন, গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফেজ মমিনুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী এবং জামায়াত নেতা মোঃ তাজউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমান, রংপুর জেলা শিবিরের সেক্রেটারি হামিদুর রহমান প্রমুখ।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

একটি সংহত সমাজ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক দর্শন–জামায়াত প্রার্থী রায়হান সিরাজী

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত