চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ। বুধবার (১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ। সৌদির চাঁদ দেখা কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছে, যা ৩০ দিনের রোজার পর রমজান মাসের সমাপ্তি ঘোষণা করে। এটি চাঁদ পর্যবেক্ষণের মাধ্যমে নতুন মাসের শুরু নির্ধারণের ইসলামি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন মুসলমানরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানায়, শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। এটি ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে চাঁদ দেখার দায়িত্বে থাকা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর। দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ। বুধবার (১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ। সৌদির চাঁদ দেখা কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছে, যা ৩০ দিনের রোজার পর রমজান মাসের সমাপ্তি ঘোষণা করে। এটি চাঁদ পর্যবেক্ষণের মাধ্যমে নতুন মাসের শুরু নির্ধারণের ইসলামি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন মুসলমানরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানায়, শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। এটি ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে চাঁদ দেখার দায়িত্বে থাকা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার এবং বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর। দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত