চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

ইবিতে বর্ণিল আয়োজনে অভয়ারণ্যের ‘কুহেলিকা উৎসব’ অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইবিতে বর্ণিল আয়োজনে অভয়ারণ্যের ‘কুহেলিকা উৎসব’ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্য-এর উদ্যোগে শুরু হয়েছে বর্ণিল আয়োজনের ‘কুহেলিকা উৎসব’। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ উৎসব আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হবে।

উৎসব ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে শীতের কুয়াশামাখা আনন্দমুখর পরিবেশ। পিঠার ঘ্রাণ, নকশি কাঁথা, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।

উৎসবে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা বলেন, শীতের সকালে কুয়াশার ভেতর ঢুকে পড়ে কুহেলিকা উৎসব এক অন্যরকম আবেশ তৈরি করে। পিঠার গন্ধে নানাবাড়ির উঠান আর মায়ের হাতে বানানো ভাপা পিঠার স্মৃতি ফিরে আসে। নকশি কাঁথা ও চিঠি বাক্স আমাদের সংস্কৃতিকে শুধু দেখার নয়, অনুভব করার সুযোগ করে দেয়। বন্ধুদের সঙ্গে হাসি, ছবি ও আড্ডায় উৎসবটি হয়ে ওঠে স্মরণীয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মনকে উচ্ছ্বসিত ও উদ্দীপনায় ভরিয়ে তোলে।

অভয়ারণ্যের সভাপতি নাঈমুল ফারাবী বলেন, “টানা চতুর্থবারের মতো আমরা কুহেলিকা উৎসব আয়োজন করছি। এই উৎসবের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা তাদের উদ্যোগ ও সেবা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারবেন। উৎসবের আমেজ ধরে রাখতে আমরা নানা সেগমেন্ট যুক্ত করেছি।”

তিনি আরও বলেন, “চিঠি বাক্স এই উৎসবের অন্যতম আকর্ষণ, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে চিঠি পাঠাতে পারে এবং আমরা ডাকপিয়নের ভূমিকায় সেই চিঠি পৌঁছে দিই। পাশাপাশি বাঙালি সংস্কৃতি ধরে রাখতে বায়স্কোপ ও পুতুল নাচ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। কুহেলিকা উৎসবের কালচারাল সেগমেন্ট ‘রঞ্জন’-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের লেখা গান, কবিতা ও নাটক উপস্থাপন করার সুযোগ পাচ্ছে।”

উল্লেখ্য, উৎসবে পিঠা, কসমেটিকস, বই, নকশি কাঁথা ও চিঠি বাক্সসহ বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইবিতে বর্ণিল আয়োজনে অভয়ারণ্যের ‘কুহেলিকা উৎসব’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত