চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

‘আশা করছি বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে’

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘আশা করছি বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে’
বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হলেও তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে কোনো রিপোর্ট সামনে আসেনি। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ পেয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে জাতির দায় মোচন হবে। আমরা আশা করি, এই সরকার বিচার করতে পারবে। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, বরং মূল হোতাদের যেন বিচার হয়, আমরা সেটাই চাই।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘আশা করছি বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে’

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হলেও তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে কোনো রিপোর্ট সামনে আসেনি। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ পেয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে জাতির দায় মোচন হবে। আমরা আশা করি, এই সরকার বিচার করতে পারবে। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, বরং মূল হোতাদের যেন বিচার হয়, আমরা সেটাই চাই।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত