চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

আমিয়াল গ্রুপের কর্ণধারের উদ্যোগে ২ হাজার পরিবারে রমজানের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আমিয়াল গ্রুপের কর্ণধারের উদ্যোগে ২ হাজার পরিবারে রমজানের উপহার সামগ্রী বিতরণ
সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে ২ হাজার পরিবারে পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে ইয়াছিন মিয়ার নিজ বাড়িতে শনিবার (২১শে ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া ও দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ একসাথে করে উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণের পূর্বে ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ। এসময় ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব সামান্য লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে আসছি। আল্লাহ আমাকে যতটুকু অর্থ-সম্পদ দান করেছেন তা থেকে আমি আমার সামর্থমতো দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছেন তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আমিয়াল গ্রুপের কর্ণধারের উদ্যোগে ২ হাজার পরিবারে রমজানের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে ২ হাজার পরিবারে পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে ইয়াছিন মিয়ার নিজ বাড়িতে শনিবার (২১শে ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া ও দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ একসাথে করে উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণের পূর্বে ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ। এসময় ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব সামান্য লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে আসছি। আল্লাহ আমাকে যতটুকু অর্থ-সম্পদ দান করেছেন তা থেকে আমি আমার সামর্থমতো দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছেন তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত