চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

আজমিরীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, একজন আহত

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আজমিরীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, একজন আহত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজের সময় বিদ্যুৎপৃষ্টে বানিয়াচং উপজেলার শ্রমিক রুজেল মিয়া নিহত হয়েছেন এবং একজন শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট (রবিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে, আ'লীগ নেতা শরিফ উদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে। নিহত এবং আহত শ্রমিকরা ৩ তলা ভবনের রড উপরের দিকে উঠানোর কাজ করছিলেন। হঠাৎ একটি রড বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে স্পর্শ করলে দু’জনই বিদ্যুৎপৃষ্ট হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রুজেল মিয়া (৩৫) নিহত ঘোষণা করেন। আহত শ্রমিক রফিকুল ইসলাম (১৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রুজেল মিয়া ছিলেন বানিয়াচং উপজেলা সদর, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র। আহত রফিকুল ইসলাম শিবপাশা ইউনিয়নের যশকেশরী উত্তরপাড়া গ্রামের মুক্তাছির মিয়ার পুত্র। শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, “দুর্ঘটনার পর পরই শ্রমিকদের উদ্ধার করা হয় এবং হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী কাজ করা হচ্ছে। আপাতত এই বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়।”  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আজমিরীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, একজন আহত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজের সময় বিদ্যুৎপৃষ্টে বানিয়াচং উপজেলার শ্রমিক রুজেল মিয়া নিহত হয়েছেন এবং একজন শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট (রবিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে, আ'লীগ নেতা শরিফ উদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে। নিহত এবং আহত শ্রমিকরা ৩ তলা ভবনের রড উপরের দিকে উঠানোর কাজ করছিলেন। হঠাৎ একটি রড বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে স্পর্শ করলে দু’জনই বিদ্যুৎপৃষ্ট হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রুজেল মিয়া (৩৫) নিহত ঘোষণা করেন। আহত শ্রমিক রফিকুল ইসলাম (১৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রুজেল মিয়া ছিলেন বানিয়াচং উপজেলা সদর, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র। আহত রফিকুল ইসলাম শিবপাশা ইউনিয়নের যশকেশরী উত্তরপাড়া গ্রামের মুক্তাছির মিয়ার পুত্র। শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, “দুর্ঘটনার পর পরই শ্রমিকদের উদ্ধার করা হয় এবং হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী কাজ করা হচ্ছে। আপাতত এই বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়।”  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত