চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে লক্ষীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে।

নির্বাচনী আচরণবিধি, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডবিলসহ অন্যান্য প্রচার সামগ্রী কেবল সাদা–কালো রঙে ব্যবহারের অনুমতি রয়েছে। কোনো প্রার্থী বা রাজনৈতিক দল রঙিন প্রচার সামগ্রী ব্যবহার করতে পারবে না, এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া, প্রতিটি প্রার্থী একটি সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড স্থাপন করতে পারবেন, যার প্রতিটির সর্বোচ্চ আয়তন নির্ধারণ করা হয়েছে ১৬ ফুট বাই ৯ ফুট।

স্থানীয়দের অভিযোগ, লক্ষীপুর জেলার রায়পুর থানা এলাকার ওসমান চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আবুল খায়ের ভূঁইয়ার রঙিন বিলবোর্ড স্থাপন করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব বিলবোর্ডের সংখ্যা নির্বাচন কমিশনের অনুমোদিত ২০টিরও বেশি।

স্থানীয় পর্যায়ের একটি সমীক্ষায় দেখা গেছে, এসব রঙিন বিলবোর্ড নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থীভাবে স্থাপন করা হচ্ছে, যা নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। তবে এ বিষয়ে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এর মধ্যে জরিমানা আরোপ থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে বলে সংশ্লিষ্ট নির্বাচনী কোডে উল্লেখ আছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত