ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন-কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে তাছফিক। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তপনকে গ্রিন লাইফ হাসপাতাল-এর আইসিইউতে নেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে তাছফিক লেখেন, তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করছেন। একইসঙ্গে তিনি বাবাকে সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের জন্য সহায়তা চেয়েছেন।
তিনি আরও জানান, চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রয়োজন। সবার কাছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান তিনি।
এর আগে তপনের স্ত্রী সাবিনা হেলেন গণমাধ্যমকে জানান, গত ডিসেম্বরে তপনের শরীরে ক্যানসার ধরা পড়ে। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, রোগটি চতুর্থ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে তাকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬