অভয়নগরে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
যশোরের অভয়নগর উপজেলায় এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯ টার সময় বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামের এ ঘটনা ঘটে। আহত জামায়েত কর্মী বাঘুটিয়া ইউনিয়নের বাণীপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। সম্প্রতি বাঘুটিয়া এলাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সেন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। চিকিৎসক জানান, আহত জাহান শেখের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এবিষয় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, জাহান শেখ জামায়াতের একজন সদস্য। রিপন সরদার ও মোঃ মোতাহারের নেতৃত্বে ১০-১২ জন লোক তাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এছাড়াও তার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পায়ের রগ কেটে দেয়া হয়েছে ।তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায়। তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত