মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

শোকের ছায়া অভিনয়জগতে

‘ফেলুদা’ খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত আর নেই

ফাইল ছবি।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত আর নেই। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দেড় বছর ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মৃত্যুবরণ করেন।

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ অব টাইম’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়।

তিনি ‘ফেলুদা’, বাইশে শ্রাবণ, গুমনামিসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়নাসিরুদ্দিন শাহ-এর মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করেন।

এছাড়া ছোটপর্দায়ও তাঁর ছিল সমান বিচরণ। ‘কুয়াশা যখন’, ‘রাগে অনুরাগে’, ‘সখী’ ও ‘নেতাজি’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

তার মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

‘ফেলুদা’ খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত আর নেই

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত আর নেই। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দেড় বছর ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মৃত্যুবরণ করেন।

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ অব টাইম’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়।

তিনি ‘ফেলুদা’, বাইশে শ্রাবণ, গুমনামিসহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়নাসিরুদ্দিন শাহ-এর মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করেন।

এছাড়া ছোটপর্দায়ও তাঁর ছিল সমান বিচরণ। ‘কুয়াশা যখন’, ‘রাগে অনুরাগে’, ‘সখী’ ও ‘নেতাজি’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

তার মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত