মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

এমপিওভুক্তরাও পাবেন নতুন বেতন কাঠামো

৯ম পে-স্কেলে এমপিও শিক্ষক-কর্মচারীরাও, ১ জুলাই থেকে নতুন বেতন

ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের মতো গত ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাতে দ্য ডেইলি ক্যাম্পাস এ তথ্য প্রকাশ করেছে।

সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত। তাই তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই। সরকারি চাকরিজীবীদের জন্য যেদিন থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও একই তারিখ থেকে এর আওতায় আসবেন।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় আসবেন। সরকারি চাকরিজীবীদের যেদিন থেকে পে-স্কেল কার্যকর হবে, সেদিন থেকেই শিক্ষকরাও এটি পাবেন।’

তবে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন না বলে সূত্র জানিয়েছে।

এদিকে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর বিষয় বিবেচনা করা হয়েছে।

ন্যায্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বাড়বে।

#এমপিওশিক্ষক #৯মপেস্কেল #বেতনস্কেল২০২৬

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৯ম পে-স্কেলে এমপিও শিক্ষক-কর্মচারীরাও, ১ জুলাই থেকে নতুন বেতন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত