মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তেলিয়াপাড়ায় পরিত্যক্ত বস্তা থেকে

৫৫ বিজিবির অভিযানে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে জালারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

#হবিগঞ্জ #মাদকবিরোধীঅভিযান #বিজিবি

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৫৫ বিজিবির অভিযানে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

হবিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে জালারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত