বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

বেতন-সুবিধা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে চিকিৎসকদের আল্টিমেটাম ডেল্টা মেডিকেলে থমথমে পরিস্থিতি

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেল্টা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকরা চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে তারা সড়কে নেমে আসেন।

বুধবার (১০ জুন) সকালে টেকনিক্যাল-মিরপুর সড়কে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় তাদের কাজের পরিবেশ ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি অনুযায়ী, বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে মাসিক বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা, অবৈতনিক ইন্টার্নদের ৫ হাজার টাকা ভাতা প্রদান, বেতন নিয়মিত মাসের প্রথম ৭ দিনের মধ্যে প্রদান এবং আবাসন ও নিরাপত্তা সুবিধা উন্নত করা জরুরি।

এছাড়া পর্যাপ্ত বিশ্রাম কক্ষ, লকার সুবিধা, বেড, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবিও জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, রোববার থেকে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তারা।

#ডেল্টাহাসপাতাল #ইন্টার্নচিকিৎসক #চিকিৎসকআন্দোলন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

৪ দফা দাবিতে চিকিৎসকদের আল্টিমেটাম ডেল্টা মেডিকেলে থমথমে পরিস্থিতি

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে অবস্থিত ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেল্টা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকরা চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে তারা সড়কে নেমে আসেন।

বুধবার (১০ জুন) সকালে টেকনিক্যাল-মিরপুর সড়কে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় তাদের কাজের পরিবেশ ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি অনুযায়ী, বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে মাসিক বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা, অবৈতনিক ইন্টার্নদের ৫ হাজার টাকা ভাতা প্রদান, বেতন নিয়মিত মাসের প্রথম ৭ দিনের মধ্যে প্রদান এবং আবাসন ও নিরাপত্তা সুবিধা উন্নত করা জরুরি।

এছাড়া পর্যাপ্ত বিশ্রাম কক্ষ, লকার সুবিধা, বেড, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবিও জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, রোববার থেকে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত