সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

প্রশাসন, শিক্ষা, কাস্টমস

৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য, বিভিন্ন ক্যাডারে সুপারিশ

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে ১ হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পাপ্পু সরকার এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শারমিন বৃষ্টি। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রনি দাস।

এছাড়া পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কাজী নিহাল হাসনাইন। সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশ পেয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আসগর আলী শামীম। বাংলাদেশ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাজিদ শান্ত।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শারমিন বৃষ্টি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং দোয়াই তাঁর এই অর্জনের মূল শক্তি। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান তিনি।

সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আসগর আলী শামীম জানান, ধৈর্য, অধ্যবসায় ও কৌশলগত প্রস্তুতির মাধ্যমেই তিনি এই সাফল্য অর্জন করেছেন। এর আগে ৪৪তম বিসিএস নন-ক্যাডারের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদেও সুপারিশপ্রাপ্ত হন। তিনি দেশের উচ্চশিক্ষার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাপ্পু সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বিসিএসে যোগদান ছিল তাঁর স্বপ্ন। এই অর্জনের মাধ্যমে পরিবার ও নিজের স্বপ্ন পূরণ হয়েছে। তিনি দেশের শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

#কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #৪৭তম_বিসিএস #বিসিএস_সাফল্য

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

৪৭তম বিসিএসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সাফল্য, বিভিন্ন ক্যাডারে সুপারিশ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সারা দেশে ১ হাজার ৫২১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এ ফলাফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পাপ্পু সরকার এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শারমিন বৃষ্টি। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রনি দাস।

এছাড়া পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কাজী নিহাল হাসনাইন। সাধারণ শিক্ষা (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ক্যাডারে সুপারিশ পেয়েছেন একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আসগর আলী শামীম। বাংলাদেশ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাজিদ শান্ত।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শারমিন বৃষ্টি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং দোয়াই তাঁর এই অর্জনের মূল শক্তি। ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান তিনি।

সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আসগর আলী শামীম জানান, ধৈর্য, অধ্যবসায় ও কৌশলগত প্রস্তুতির মাধ্যমেই তিনি এই সাফল্য অর্জন করেছেন। এর আগে ৪৪তম বিসিএস নন-ক্যাডারের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদেও সুপারিশপ্রাপ্ত হন। তিনি দেশের উচ্চশিক্ষার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাপ্পু সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বিসিএসে যোগদান ছিল তাঁর স্বপ্ন। এই অর্জনের মাধ্যমে পরিবার ও নিজের স্বপ্ন পূরণ হয়েছে। তিনি দেশের শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত