জুলাই শহীদদের স্মরণে সুনামগঞ্জে এনসিপির শ্রদ্ধাঞ্জলি নেতাকর্মীদের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা কালেক্টরেট ভবনের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।এর আগে সুনামগঞ্জ শহরের বড়পাড়া বাগানবাড়ি এলাকা থেকে এনসিপির উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহানুর তালুকদার, আবদুর রহিম, মাসুম, আলাল উদ্দিন, ফয়সাল, জুলফাস, মকবুল ও উসমান।এছাড়া সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।