২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোর কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, স্থিতিশীল কর কাঠামো এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৈঠকে বাণিজ্য, শিল্প, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘ, আইএমএফ, আইএফসি, ইউএনডিপি, ইউনেস্কো ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬