শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

মন্দিরে সজাগ থাকার আশ্বাস

হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের হিন্দু-মুসলিমের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান

আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি ও অপপ্রচারের চেষ্টা হতে পারে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের প্রতিটি মন্দিরে সজাগ দৃষ্টি রাখবেন।

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন হতে পারে। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য কী, তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অযৌক্তিক আন্দোলন হলেও বিএনপি সরকার কাউকে গ্রেপ্তার করেনি বলে তিনি উল্লেখ করেন।

৫ আগস্টের পরিবর্তনের কথা তুলে ধরলেন রিজভী

ঐতিহাসিক ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তরুণেরা রাজপথে নেমে ১৭ বছরের অন্যায়, অনিয়ম, নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটিয়েছেন। তৎকালীন শাসনামলে দেশবাসীর মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষ্য, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে আবারও আশার আলো জ্বলে উঠেছে। তবে অর্জিত শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হওয়ার আহ্বান

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, নতুন শিক্ষার্থীদের আগমনে কলেজ ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠবে। মেধা চর্চা ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে বর্তমান প্রজন্মকে সব দিক থেকে যোগ্য হয়ে উঠতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. জাহিদ, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, যুবদল নেতা তানভীর আহমেদ সানু মোল্লা এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নিরবসহ স্থানীয় নেতাকর্মীরা।

#সাম্প্রদায়িকসম্প্রীতি #দুর্গাপূজা #রুহুলকবিররিজভী

চেকপোস্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত