শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

দায়ীদের শাস্তি চায় জামায়াত

সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

জরুরি ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

দেশজুড়ে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ডিলার নিয়োগ ও সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। তাঁর দাবি, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে ডিলারশিপ দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বিএনপি নেতাদের অর্থ আদায় ও স্বজনপ্রীতির কারণে ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়ছে কৃষি খাত ও সাধারণ কৃষকদের ওপর। জেলা পর্যায়ের কমিটিতে রাজনৈতিক বিবেচনায় সদস্য মনোনয়নের ফলে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভুয়া গুদাম ও লাইসেন্স নিয়ে প্রশ্ন

‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানের তথ্য উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সার ডিলার নিয়োগে ভুয়া গুদাম, ভুয়া চুক্তিনামা, এক এলাকার বাসিন্দাকে অন্য এলাকায় ডিলারশিপ দেওয়া এবং একই পরিবারের একাধিক ব্যক্তিকে লাইসেন্স দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সার ডিলার নিয়োগে জামায়াতের ৬ দফা দাবি

সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে জামায়াত ছয় দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—

১. অনিয়মের তদন্ত: ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।

২. নিয়োগের তথ্য প্রকাশ: যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা তৈরির প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে।

৩. অর্থ আদায়ের অভিযোগ তদন্ত: ডিলারশিপ দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৪. সারসংকটের প্রকৃত চিত্র প্রকাশ: দায়িত্বশীলদের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির অসংগতি যাচাই করে সঠিক তথ্য জানাতে হবে।

৫. লিখিত ব্যাখ্যা ও অগ্রগতি জানানো: নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং তদন্তের অগ্রগতি প্রকাশ করতে হবে।

৬. প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই: রাজনৈতিক বা ভিত্তিহীন বক্তব্যের পরিবর্তে প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই করতে হবে।

সংবিধান সংস্কার নিয়েও সরকারের সমালোচনা

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের যে প্রত্যাশা ছিল, তা বর্তমান সরকারের নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে তাঁরা মনে করেন।

তিনি সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিরোধী দলকে বাদ দিয়ে কর্তৃত্ববাদী কাঠামো তৈরির চেষ্টারও সমালোচনা করেন। রাজপথে বিতর্ক না বাড়িয়ে আগামী সংসদ অধিবেশনে গণভোটে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংস্কার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

নিত্যপণ্যের দাম কমাতে পদক্ষেপের দাবি

সার, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

#সারসংকট #জামায়াতে ইসলামী #সারডিলারনিয়োগ

চেকপোস্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত