শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান স্বাক্ষরিত এক স্মারকে (স্মারক নং- ৪১৩৪) এ নির্দেশনা জারি করা হয়।  

​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬" এখনও চূড়ান্ত হয়নি। প্রবিধানমালাটি চূড়ান্ত না হওয়ায় আপাতত দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো। 

​এই নির্দেশনার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

চেকপোস্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত