শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

ভোলা-২ আসনের এমপির আহ্বান: হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সতর্ক থাকুন

ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন।শুক্রবার (৮ মে ২০২৬) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।তিনি উল্লেখ করেন, দেশের কোথাও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হয়রানি, সম্পত্তি দখল বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে হবে।সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের প্রতি কয়েকটি নির্দেশনা দেন স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো, যেকোনো অভিযোগে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এবং দলীয় পরিচয় অপরাধের ঢাল হতে পারে না। এমপি হাফিজ ইব্রাহিম হিন্দু সম্প্রদায়কে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি সকলকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।

ভোলা-২ আসনের এমপির আহ্বান: হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সতর্ক থাকুন