নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে সংরক্ষিত নারী আসনে সদস্য (মেম্বার) পদের নির্বাচনকে ঘিরে গ্রাম-গঞ্জে জমে উঠেছে ব্যাপক জনসংযোগ ও প্রচারণা।
এরই ধারাবাহিকতায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান রানিং মেম্বার মোছাঃ ফাইমা খাতুন। নির্বাচনকে সামনে রেখে তিনি দিন-রাত অবিরাম উঠান বৈঠক, পথসভা এবং ঘরে ঘরে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রতিবেদন সূত্রে জানা যায়, "সেবাই আমার লক্ষ্য" এবং "নারীর ক্ষমতায়ন, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন"— এই চেতনাকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেছেন। বিশেষ করে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বর্তমান রানিং মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইতিমধ্যেই তিনি সর্বস্তরের মানুষের আস্থাজনিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।
আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোছাঃ ফাইমা খাতুন বলেন, "বিগত দিনে সাধারণ মানুষের সেবায় যেভাবে পাশে ছিলাম, আগামীতেও জনগণের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই।" এজন্য তিনি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের সর্বসাধারণ, মা-বোন ও মুরুব্বিদের দোয়া, আশীর্বাদ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। এদিকে, এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ফাইমা খাতুন রানিং মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন।
ফলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁর পক্ষে মাঠে নেমেছেন এবং তাঁকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬