সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে জনৈক কবির আহমদ ও নজির আলী সরকারি হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। এ ঘটনার প্রতিবাদ জানানোয় উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বলা হয়, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনগত ও সামাজিকভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের জায়গা সুরক্ষা, দখলচেষ্টা বন্ধ এবং নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬