শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

হাবিপ্রবিতে বাংলাদেশ স্পেস অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় বাছাই পর্ব ১০ অক্টোবর

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পেস অলিম্পিয়াড (BSO) সিজন ৪’-এর রংপুর বিভাগীয় আঞ্চলিক বাছাই পর্ব। 

আগামী ১০ অক্টোবর, ২০২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিষয়ক সংগঠন ‘এইচএসটিইউ রিসার্চ সোসাইটি’ (HSTURS)-এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

​আয়োজকরা জানান, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমানের সাধারণ, মাদ্রাসা ও পলিটেকনিকের শিক্ষার্থীরা মোট ৫টি ক্যাটাগরিতে (প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি) এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। মূল পর্বের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা, যার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রিপারেশন গাইডলাইন বুক ও ডিজিটাল ই-বুক পাবে। সারা দেশের ১,০০০ জন ফাইনালিস্ট থেকে চূড়ান্ত পর্বের মাধ্যমে সেরা ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।

​অলিম্পিয়াডের পাশাপাশি প্লে থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘স্পেস, সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি’ থিমে ২০০ টাকা ফি-তে আয়োজিত হবে ‘স্পেস আর্ট কম্পিটিশন’। এ ছাড়া দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে একটি বিশেষ মহাকাশ বিজ্ঞান ওয়ার্কশপের আয়োজন করছে এইচএসটিইউ রিসার্চ সোসাইটি।

​আগ্রহী শিক্ষার্থীরা অনলাইন পোর্টাল bsrs.com.bdএর মাধ্যমে নিবন্ধন করতে পারবে।

চেকপোস্ট

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হাবিপ্রবিতে বাংলাদেশ স্পেস অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় বাছাই পর্ব ১০ অক্টোবর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইচএসটিইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পেস অলিম্পিয়াড (BSO) সিজন ৪’-এর রংপুর বিভাগীয় আঞ্চলিক বাছাই পর্ব। 

আগামী ১০ অক্টোবর, ২০২৬ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিষয়ক সংগঠন ‘এইচএসটিইউ রিসার্চ সোসাইটি’ (HSTURS)-এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

​আয়োজকরা জানান, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমানের সাধারণ, মাদ্রাসা ও পলিটেকনিকের শিক্ষার্থীরা মোট ৫টি ক্যাটাগরিতে (প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি) এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। মূল পর্বের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা, যার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রিপারেশন গাইডলাইন বুক ও ডিজিটাল ই-বুক পাবে। সারা দেশের ১,০০০ জন ফাইনালিস্ট থেকে চূড়ান্ত পর্বের মাধ্যমে সেরা ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।

​অলিম্পিয়াডের পাশাপাশি প্লে থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘স্পেস, সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি’ থিমে ২০০ টাকা ফি-তে আয়োজিত হবে ‘স্পেস আর্ট কম্পিটিশন’। এ ছাড়া দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে একটি বিশেষ মহাকাশ বিজ্ঞান ওয়ার্কশপের আয়োজন করছে এইচএসটিইউ রিসার্চ সোসাইটি।

​আগ্রহী শিক্ষার্থীরা অনলাইন পোর্টাল bsrs.com.bdএর মাধ্যমে নিবন্ধন করতে পারবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত