দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইংলিশ ক্লাব অব এইচএসটিইউ-এর উদ্যোগে দেয়ালিকা “ARTIFEX”-এর ২য় সংস্করণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় সমাজবিজ্ঞান অনুষদে এ অনুষ্ঠানের মাধ্যমে দেয়ালিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নওশের ওয়ান এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. দীপক কুমার সরকার। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল উদ্যোগ তাদের সাহিত্য ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তুলবে।
ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. দীপক কুমার সরকার বলেন, “আমি চাই ARTIFEX-এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল সত্তা বিকশিত হোক, যেন তা শিল্প ও সাহিত্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে।”

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬